HomeUncategorizedসিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (CID Job Circular 2026) – আবেদন শুরু ও...

সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (CID Job Circular 2026) – আবেদন শুরু ও বিস্তারিত তথ্য

Previous article

শ্রদ্ধেয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID) নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন, তবে সিআইডির এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য দারুণ একটি সুযোগ হতে পারে। এই বিজ্ঞপ্তিতে মোট ৩টি ভিন্ন ভিন্ন পদে শূন্য আসন গুলো পূরণের জন্য বাংলাদেশের চাকরি প্রত্যাশীদের নিজেদের পছন্দের পদসমূহে অনলাইনে আবেদন করার আহ্বান করা হয়েছে।

এই আর্টিকেলের মাধ্যমে আমরা সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (CID Job Circular 2026) এর পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন স্কেল এবং আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), বাংলাদেশ পুলিশ
পদের সংখ্যা: ০৩টি ক্যাটাগরিতে মোট ১৮টি পদ
চাকরির ধরন: সরকারি চাকরি
আবেদনের মাধ্যম: অনলাইনে অবেদন করতে হবে (Online)
অফিসিয়াল ওয়েবসাইট: www.cid.gov.bd
আবেদন শুরু: ১১ অক্টোবর ২০২৬ (সকাল ০৯:০০ টা)
আবেদন শেষ: ০৮ নভেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)
আবেদনের ওয়েবসাইট: https://cid.teletalk.com.bd

পদভিত্তিক বিবরণ ও যোগ্যতা

১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৮ টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ (১৬ তম গ্রেড)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বোর্ড হতে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ নিয়ে উচ্চ মাধ্যমিক বা HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি: প্রতি মিনিটে ২০ শব্দ (বাংলা) এবং ২০ শব্দ (ইংরেজি)।

২. গবেষণা সহকারী

পদসংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ (১৬ তম গ্রেড)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা HSC পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উত্তীর্ণ হতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ০৯ টি
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ (২০ তম গ্রেড)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বোর্ড থেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন শুরু হবে: ১১/১০/২০২৬ ইং (সকাল ০৯:০০ টা)
অনলাইনে আবেদনের শেষ সময়: ০৮/১১/২০২৬ ইং (বিকাল ০৪:০০ টা)

Note: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে সময় থাকতে আবেদন ফরম পূরণ করে পরীক্ষার ফি জমা দিয়ে দিন।

অনলাইনে আবেদন করার নিয়ম

১. প্রথমে সিআইডির অফিশিয়াল টেলিটক আবেদন ওয়েবসাইটে (cid.teletalk.com.bd) প্রবেশ করতে হবে।

২. তারপর আপনার কাঙ্ক্ষিত পদ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

৩. নির্ভুলভাবে তথ্য পূরণ করার পর আপনার ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

৪. আবেদন Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি প্রদান করুন।

প্রয়োজনীয় তথ্য ও নির্দেশাবলী

পরীক্ষার সময়, কেন্দ্র এবং অন্যান্য নির্দেশনা সিআইডির ওয়েবসাইট (www.cid.gov.bd) ও পুলিশ হেডকোয়ার্টার্সের ওয়েবসাইট (www.police.gov.bd) এ সময়মতো প্রকাশ করা হবে এবং প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

Keep exploring...

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

Places to travel

Related Articles

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start...